Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

পুজোর আগে ত্বক-চুলের যত্নে নতুন ক্লিনিক শহরে

ত্বক ও চুলের চিকিৎসার পরিসরে কলকাতায় নতুন সংযোজন হল ‘লা ডার্মা স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক’। কালীঘাট এলাকায় চালু হল এই ক্লিনিক।

পুজোর আগে ত্বক-চুলের যত্নে নতুন ক্লিনিক শহরে
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ত্বক ও চুলের চিকিৎসার পরিসরে কলকাতায় নতুন সংযোজন হল ‘লা ডার্মা স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক’। কালীঘাট এলাকায় চালু হল এই ক্লিনিক। ক্লিনিক্যাল ডার্মাটোলজি, হেয়ার কেয়ার, লেজার ট্রিটমেন্ট, স্কিন রিজুভেনেশন ও অ্যাস্থেটিক চিকিৎসা— এক ছাদের নীচে একাধিক পরিষেবার ব্যবস্থা রয়েছে এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলার শুভাশিস বসু এবং অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় ও সায়ন্তনী গুহ ঠাকুরতা। অনুষ্ঠানে শুভাশিস বলেন, ‘মাঠে দীর্ঘক্ষণ রোদ, ঘাম ও ধুলোর মধ্যে থাকতে হয় বলে খেলোয়াড়দের ত্বক ও চুলের যত্নও জরুরি। এমন প্রতিষ্ঠান কলকাতায় হলে সেটি সকলেরই কাজে আসবে।’ 

Advertisement

আধুনিক প্রযুক্তির সঙ্গে বিশেষজ্ঞ পরামর্শ মিলিয়ে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়াই ক্লিনিকটির লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ