Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মোটা টাকা রির্টানের টোপ, কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের যুবক, মাথায় হাত লগ্নিকারীদের

মোটা টাকা রির্টানের টোপ, কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের যুবক, মাথায় হাত লগ্নিকারীদের
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সারদা, রোজভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রির্টানের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের এক যুবক। অভিযুক্তের নাম অনুপকুমার দাসী। তার বাড়ি নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায়। চণ্ডীপুর, এগরা, মহিষাদল, হলদিয়ার চৈতন্যপুর এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলেছিল। এক লক্ষ জমা রাখলে মাসে ২১ হাজার টাকা রির্টান। এই টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। দু’ এক মাস প্রতিশ্রুতিমতো টাকা দেওয়া হয়। কিন্তু তারপরই ব্যবসায় লোকসানের অজুহাত দেখিয়ে ফেব্রুয়ারি মাস থেকে কাউকে টাকা দেওয়া হয়নি। টাকার জন্য আমানতকারীরা চাপ দিতেই ধীরে ধীরে অফিসের ঝাঁপ পড়তে থাকে। ক্ষুব্ধ আমানতকারীরা ২৩ মার্চ রেয়াপাড়ায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযুক্তের মোবাইল নম্বর বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য জানা যায়নি। নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত বলেন, প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

রেয়াপাড়া পুলিস ফাঁড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে অভিযুক্তের বাড়ি। প্রশিক্ষণ নিয়ে ওই যুবক শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিপুল মুনাফা করার ফন্দি এঁটেছিল। পাঁচটি জায়গায় অফিস খুলে অনেক কর্মী নিয়োগ করে আকর্ষণীয় রির্টানের টোপ দেয়। প্যাড ছাপিয়ে সিল, সই দিয়ে আমানতকারীদের থেকে টাকা তোলা হয়। সেই নথিই সার্টিফিকেট হিসেবে আমানতকারীর কাছে জমা থাকত। রেয়াপাড়ার বিশ্বজিৎ বেরা সাড়ে তিন লক্ষ টাকা, অরূপকুমার মণ্ডল এক লক্ষ টাকা, গৌরী পট্টনায়েক এক লক্ষ টাকা, কুমীরমারার রাজকুমার জানা ২ লক্ষ ৮০ হাজার টাকা জমা রেখেছিলেন। এছাড়াও অনেক আমানতকারী টাকা রেখেছেন।
ফেব্রুয়ারি মাস থে঩কে টাকা দেওয়া বন্ধ হতেই অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছেন আমানতকারীরা। কিন্তু, তাঁরা সন্ধান পাননি। গত ২১ মার্চ আমানতকারীরা একযোগে অনুপের বাড়িতে হাজির হন। সেসময় বাড়িতে অভিযুক্তের বাবা, মা ছিলেন। অবিলম্বে টাকা ফেরত না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। তার দু’দিন পর ফের অভিযুক্তের বাড়িতে আমানতকারীরা যান। তাকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর থেকেই ওই যুবকের বাড়ির লোকজনও এলাকাছাড়া।

সম্পর্কিত সংবাদ