Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘা ওয়েলকাম গেটে নতুন বোর্ড

কয়েকদিন আগে দীঘা ওয়েলকাম গেটের মাথায় বিগত তৃণমূল সরকারের আমলে বসানো বিশ্ববাংলা লোগো দেওয়া গ্লোব খুলে দেওয়া হয়েছিল

দীঘা ওয়েলকাম গেটে নতুন বোর্ড
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: কয়েকদিন আগে দীঘা ওয়েলকাম গেটের মাথায় বিগত তৃণমূল সরকারের আমলে বসানো বিশ্ববাংলা লোগো দেওয়া গ্লোব খুলে দেওয়া হয়েছিল। সেই কাঠামোতেই ‘ওয়েলকাম টু দীঘা’ বোর্ড লাগানো হল। সোমবার রাতে ক্রেন দিয়ে বোর্ডটি লাগানো হয়। একইভাবে বিপরীত দিকে রয়েছে ‘থ্যাংক ইউ দীঘা’ লেখা বোর্ডও। অর্থাৎ পর্যটকদের প্রবেশের সময় স্বাগত জানাবে ওয়েলকাম টু দীঘা আর এবং ফেরার পথে ধন্যবাদ জানাবে ওই বোর্ড। নতুন বোর্ড লাগানোয় খুশি পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা। গত সপ্তাহে সোম ও মঙ্গলবার দু’দিনের চেষ্টায় বিশ্ববাংলা লোগো লাগানো গ্লোবটি খুলে ক্রেন দিয়ে নামানো হয়। দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ) নিযুক্ত ঠিকাদার সংস্থা এই কাজ করে। তারপর কয়েকদিন ধরে ওয়েলকাম গেটের মাথা ফাঁকা ছিল। অবশেষে সেখানে নতুন বোর্ড লাগানো হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ