Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: শুনানির জন্য নয়া বেঞ্চ গঠন হাইকোর্টের

আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আপিল করেছে সিবিআই। সঞ্জয় আবার বেকসুর খালাস পাওয়ার আবেদন জানিয়েছে।

আর জি কর: শুনানির জন্য  নয়া বেঞ্চ গঠন হাইকোর্টের
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আপিল করেছে সিবিআই। সঞ্জয় আবার বেকসুর খালাস পাওয়ার আবেদন জানিয়েছে। পাশাপাশি নির্যাতিতার বাবা-মা এই ঘটনার পরবর্তী তদন্তের আবেদন জানিয়েছেন। সেই সংক্রান্ত মামলার শুনানি করার জন্য এবার নতুন বেঞ্চ তৈরি করলেন প্রধান বিচারপতি সুজয় পাল। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে হবে এই মামলার শুনানি। বৃহস্পতিবার আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের পক্ষে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় নতুন এই বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানির আবেদন জানান। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। আগে, মামলাটি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত থাকলেও সেই ডিভিশন বেঞ্চ গত ১১ মার্চ মামলা থেকে অব্যাহতি নেয়। কারণ হিসেবে জানানো হয়, মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তি করা সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষে সম্ভব নয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ