Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নেতানিয়াহুর অফিসও টার্গেট

আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার বদলা! এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টার্গেট করল ইরানের সেনা—ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।

নেতানিয়াহুর অফিসও টার্গেট
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার বদলা! এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টার্গেট করল ইরানের সেনা—ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। রাজধানী তেল আভিভে স্বয়ং নেতানিয়াহুর দপ্তরে সোমবার আছড়ে পড়েছে তেহরানের খাইবার মিসাইল। একইসঙ্গে হামলা চলেছে হাইফার বিভিন্ন সামরিক-নিরাপত্তা কেন্দ্র, এমনকি পূর্ব জেরুজালেমেও। আইআরজিসি এক বিবৃতিতে সাফ জানিয়েছে, ‘জায়নবাদী জমানার ক্রিমিনাল প্রধানমন্ত্রীর অফিস এবং এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার টার্গেট করা হয়েছিল।’ তবে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, যাবতীয় মিসাইল নিষ্ক্রিয় করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। অক্ষত রয়েছেন নেতানিয়াহু। রবিবার মধ্যরাতে তাঁর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। দ্রুত যুদ্ধ বন্ধের আরজি জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ