Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিহত নেতানিয়াহু? জল্পনা উড়িয়ে ফের নয়া ছবি পোস্ট ইজরায়েলের

ইরানের হামলায় নিহত হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? গত কয়েকদিনে সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই জল্পনা

নিহত নেতানিয়াহু? জল্পনা উড়িয়ে ফের নয়া ছবি পোস্ট ইজরায়েলের
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: ইরানের হামলায় নিহত হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? গত কয়েকদিনে সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই জল্পনা। সেই আগুনে আরো ঘৃতাহুতি দিয়েছে নেতানিয়াহুকে নিয়ে তৈরি একাধিক ভুয়ো ভিডিয়ো। এই পরিস্থিতিতে মঙ্গলবার নেতানিয়াহুর একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল ইজরায়েল। 

Advertisement

ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে টেলিফোনে কথা বলতে দেখা গিয়েছে নেতানিয়াহুকে। সঙ্গে এক সেনা আধিকারিক। আর নোট নিচ্ছেন এক আধিকারিক। ছবির সঙ্গে ক্যাপশন, ‘ইরানের শাসক শিবিরের শীর্ষস্তরের কর্তাদের খতম করার নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী।’  তার কিছুক্ষণ আগেই নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ দাবি করেন, ইরানের নিরাপত্তা বিভাগের প্রধান আলি লারিজানি হত্যা করেছে ইজরায়েল। 
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। সেদিন থেকে নেতানিয়াহুকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আর তারপরেই নেতানিয়াহুর মৃত্যু ঘিরে জল্পনা ছড়ায়। গত ১২ মার্চ ইজরায়েলের প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দিচ্ছেন নেতানিয়াহু। যদিও এক্স-এর এআই চ্যাটবট গ্রক ফ্যাক্ট চেক করে জানায়, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এই আবহে নেতানিয়াহুর কফি খাওয়ার একটি নতুন একটি ভিডিয়ো সামনে আসে। সেটিও ভুয়ো বলে জানা গিয়েছে।  যদিও ছবি বা ভিডিয়ো পোস্টের মাধ্যমে নেতানিয়াহুকে জীবিত প্রমাণ করতে ইজরায়েল এত তৎপর কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্পর্কিত সংবাদ