Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

নিট রিফান্ড: ব্যাংক ডিটেলস আপডেটের আজই শেষ দিন

নিট-ইউজি পরীক্ষার রিফান্ড পেতে আজ, ৭ জুলাই পর্যন্ত নিজের ব্যাংক ডিটেলস আপডেট করা যাবে। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

নিট রিফান্ড: ব্যাংক ডিটেলস আপডেটের আজই শেষ দিন
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট-ইউজি পরীক্ষার রিফান্ড পেতে আজ, ৭ জুলাই পর্যন্ত নিজের ব্যাংক ডিটেলস আপডেট করা যাবে। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। একইসঙ্গে এদিন এনটিএর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই রিফান্ড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও পরীক্ষার্থীদের একটি বড়ো অংশ অভিযোগ করেছে, এনটিএর দাবির সঙ্গে তাদের অভিজ্ঞতা মিলছে না। কারণ বহু ক্ষেত্রে রিফান্ডের টাকা এখনও পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। এমনকি অনেক ক্ষেত্রেই ব্যাংক ডিটেলস আপডেট করার প্রয়োজনীয় লিঙ্কও খুলছে না। এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকদের একটি বড়ো অংশই হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

Advertisement

আয়োজক সংস্থার দাবি, এখনও পর্যন্ত ৮ লক্ষ ২৯ হাজার ৫১০ জন পরীক্ষার্থী তাঁদের ব্যাংক ডিটেলস সংশোধন অথবা আপডেট করিয়েছেন। টাকা না পাওয়ার অভিযোগ সংক্রান্ত বিষয়ে অবশ্য এনটিএর পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এদিন এনটিএ অভিযান করেছিল এসএফআই। অভিযোগ, দিল্লি পুলিস সদস্যদের শারীরিকভাবে নিগ্রহ করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ