Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

ফের কেআইআইটির হস্টেল থেকে নেপালি ছাত্রীর মৃতদেহ উদ্ধার

ফেব্রুয়ারির পর মে। ওড়িশায় কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে (কেআইআইটি) ফের আত্মঘাতী নেপালি পড়ুয়া।

ফের কেআইআইটির হস্টেল থেকে নেপালি ছাত্রীর মৃতদেহ উদ্ধার
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ফেব্রুয়ারির পর মে। ওড়িশায় কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে (কেআইআইটি) ফের আত্মঘাতী নেপালি পড়ুয়া। বৃহস্পতিবার রাতে মেয়েদের হস্টেলের ১১১ নম্বর ঘর থেকে বছর ২০-র ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। তিনি কম্পিউটার সায়েন্সের প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। পুলিস জানিয়েছে, রাত আটটা নাগাদ সহপাঠীরা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রীকে ঝুলতে দেখেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিসকে খবর দেয়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ছাত্রীর বাড়ি নেপালের বীরগঞ্জে। কেন তিনি চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে পুলিস। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। 

Advertisement

গত ১৬ ফেব্রুয়ারি কেআইআইটিতে প্রকৃতি লামসাল নামে এক নেপালি ছাত্রী আত্মহত্যা করেছিলেন। তিন মাসের মধ্যে ফের হস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন নেপালি ছাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। ছাত্রীর পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ