Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালের সাংসদ মিংমার এভারেস্ট জয়

এভারেস্ট জয় করলেন নেপালের শাসকদল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ মিংমা ডেভিড শেরপা। বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছান তিনি।

নেপালের সাংসদ মিংমার এভারেস্ট জয়
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এভারেস্ট জয় করলেন নেপালের শাসকদল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ মিংমা ডেভিড শেরপা। বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছান তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন মিংমা। ‘ফ্রম পার্লামেন্ট টু পিক’ স্লোগান ব্যবহার করে নেপাল সংসদের লোগো নিয়ে এভারেস্ট অভিযান শুরু করেছিলেন তিনি। অভিযানের নবম দিনে শীর্ষে পৌঁছান মিংমা। এভারেস্ট জয়ের পর নেপাল সংসদের প্রত্যেক সদস্য ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মিংমা। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন স্পিকার তথা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ভাইস চেয়ারম্যান দোলপ্রসাদ আচার্যকে। উল্লেখ্য, বিশ্বের ১৪টি আট হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গের প্রত্যেকটিতে আরোহণ করার রেকর্ড রয়েছে তাঁর। ২০২১ সালে শীতকালে কে২ আরোহণ করে ইতিহাস গড়েছিল ১০ সদস্যের নেপালি দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন মিংমা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ