Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতকে ধন্যবাদ জ্ঞাপন নেপালের

বিপর্যয়ের সময় পাশে দাঁড়িয়ে সাহায্যের জন্য ভারতের প্রশংসা করল নেপাল। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত উদার’ বলেও উল্লেখ করেছে এভারেস্টের দেশ।

ভারতকে ধন্যবাদ জ্ঞাপন নেপালের
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: বিপর্যয়ের সময় পাশে দাঁড়িয়ে সাহায্যের জন্য ভারতের প্রশংসা করল নেপাল। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত উদার’ বলেও উল্লেখ করেছে এভারেস্টের দেশ। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে শনিবার জানান, দেশ পুনর্গঠনের জন্য সহায়তা প্রদান করবে বলে দিল্লি আশ্বাস দিয়েছে। বিধ্বংসী হড়পা বানে বিপর্যস্ত নেপালে শনিবার পর্যন্ত ভারত প্রায় ৫৮ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ১১ সদস্যের বিশেষজ্ঞ টিমও পাঠিয়েছে ভারত। নেপালের মন্ত্রী জানিয়েছেন, যাঁরা বেঁচে গিয়েছেন তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসাই তাঁদের প্রধান লক্ষ্য। ধুনচে, রাসুয়া ও সিয়াফরু বেসি এলাকায় এয়ারলিফট করে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াগলে জানান, ২০১৫ সালে ভূমিকম্পের পাশেও নেপালকে সাহায্য করেছিল ভারত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ