Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ! চার দিন পরে সীমান্ত ইমিগ্রেশন সেন্টারে চীনা উদ্ধারকারী দল

বিধ্বংসী হড়পা বানের পর কেটে গিয়েছে চারদিন। অবশেষে গাইরং ইমিগ্রেশন সেন্টারে পৌঁছলেন চীনের উদ্ধারকারী দলের সদস্যরা।

চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ! চার দিন পরে সীমান্ত ইমিগ্রেশন সেন্টারে চীনা উদ্ধারকারী দল
  • ২৯ আগস্ট, ২০২৬ ১৬:৪০
Prefer us on Google

কাঠমাণ্ডু, ২৯ আগস্ট: বিধ্বংসী হড়পা বানের পর কেটে গিয়েছে চারদিন। অবশেষে গাইরং ইমিগ্রেশন সেন্টারে পৌঁছলেন চীনের উদ্ধারকারী দলের সদস্যরা। যদিও চারিদিকে ধ্বংসস্তূপের ছবি। সর্বগ্রাসী রাক্ষুসে জল ও কাদার স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে তিব্বত-নেপাল সীমান্তের এই অভিবাসন কেন্দ্রটিকে। অথচ হড়পা বানের দিন বহু ভারতীয় দিন সেখানে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের অনেকের গন্তব্য ছিল কৈলাস- মানসরোবর। অনেকে যাত্রা শেষ করে ফিরছিলেন।

Advertisement

গাইরং চেকপয়েন্ট বা তার আশেপাশের ঘরবাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। এখন সমস্তটাই ধ্বংসস্তূপ, কাদার পুরু আস্তরণ যেন এই উপত্যকাকে গিলে খেয়েছে। সেখানকার রাস্তাটির বড়ো একটি অংশ উধাও। ফলে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয় উদ্ধারকারী দলের ২১ সদস্যকে। তাঁদের সঙ্গে ছিল তল্লাশি চালানোর জন্য প্রশিক্ষিত কুকুর। বিকল্প দুর্গম পথ ধরে সেখানে পৌঁছান তাঁরা। পাহাড় ও উপত্যকা পেরিয়ে, এমনকি বন ও খাড়া পাহাড়ের মধ্য দিয়ে দড়ির সাহায্যে পথ তৈরি করে উদ্ধারকারীরা শেষ পর্যন্ত সেই বিধ্বস্ত সীমান্ত কমপ্লেক্সে পৌঁছাতে সক্ষম হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ