Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নয়া ব্যাকটেরিয়ার খোঁজ নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের

রামসর সাইটের তকমা পাওয়া পূর্ব কলকাতা জলাভূমিতে আশঙ্কার খবর। দ্য নেওটিয়া ইউনিভার্সিটির গবেষক অধ্যাপকরা এখানে প্রোটিয়াস মিরাবিলিস ব্যাকটেরিয়ার একটি নতুন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট স্ট্রেনের সন্ধান পেয়েছেন।

নয়া ব্যাকটেরিয়ার খোঁজ নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রামসর সাইটের তকমা পাওয়া পূর্ব কলকাতা জলাভূমিতে আশঙ্কার খবর। দ্য নেওটিয়া ইউনিভার্সিটির গবেষক অধ্যাপকরা এখানে প্রোটিয়াস মিরাবিলিস ব্যাকটেরিয়ার একটি নতুন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট স্ট্রেনের সন্ধান পেয়েছেন। স্ট্রেনটিকে বলা হচ্ছে এসএস২৯। আরও আশঙ্কার কথা, বাঙালির প্রিয় রুই মাছের মধ্যে রোগসৃষ্টির অন্যতম কারণ এটি। শুধু রোগসৃষ্টিই নয়, নিজের আশপাশে বায়োফিল্ম বা জৈবিক পাতলা আস্তরণ তৈরির ক্ষমতা রয়েছে এই ব্যাকটেরিয়ার। এর ফলে প্রতিকূল পরিবেশেও দীর্ঘসময় টিকে থাকতে পারে এটি। মাছের থেকে মানুষের শরীরে প্রবেশ করেও রোগ সৃষ্টি করতে পারে এই ব্যাকটেরিয়া। বিশ্ববিদ্যালয়ের তরফে পূরব মণ্ডল, অর্ণব ঘোষ এবং সরিতা সরকার এই গবেষণায় অংশ নেন। বিশ্বখ্যাত পত্রিকা এলসিভিয়ার জার্নাল এগ্রিকালচারে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। বিজ্ঞানীদের পরামর্শ, মাছ ও জলজ প্রাণীর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে এ ধরনের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ জরুরি। এর জন্য বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্য জলের ব্যবস্থাপনা, কার্যকরী উপায়ে ব্যাকটেরিয়া নির্মূল করার পদ্ধতি উদ্ভাবনের উপর জোর দিতে বলেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ