Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলা, অসমের প্রতিবেশী রাজ্যগুলিকেও নিরাপত্তায় কড়াকড়ির নির্দেশ

আন্তঃরাজ্য সীমানার নিরাপত্তা নিয়ে ভোটমুখী রাজ্যগুলির মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করল নির্বাচন কমিশন

বাংলা, অসমের প্রতিবেশী রাজ্যগুলিকেও নিরাপত্তায় কড়াকড়ির নির্দেশ
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তঃরাজ্য সীমানার নিরাপত্তা নিয়ে ভোটমুখী রাজ্যগুলির মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করল নির্বাচন কমিশন। অসম ও পশ্চিমবঙ্গের উচ্চ পর্যায়ের আধিকারিকদের পাশাপাশি ভোট হতে চলা অন্যান্য রাজ্যের অধিকারিকরাও বৈঠকে হাজির ছিলেন। নির্বাচন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা প্রতিবেশী রাজ্যগুলিকেও নিশ্চিত করতে বলা হয়েছে। 

Advertisement

অসম ও পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই দুই রাজ্যে মদ, মাদক, বেআইনি অস্ত্র চোরাচালান রোধে প্রতিবেশী রাজ্যগুলিকেও কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে। এই দুই রাজ্যের প্রতিবেশী রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম ও ত্রিপুরা। ভোটমুখী দুই রাজ্যের কর্তাদের সঙ্গে তাঁদের সংযোগ স্থাপনে জোর দিতে বলেছে কমিশনের ফুল বেঞ্চ।  প্রতিবেশী রাজ্যগুলি থেকে সীমান্তবর্তী জেলাগুলিতে অর্থ, অবৈধ অস্ত্র, দুষ্কৃতী যাতে অসম ও বাংলায় প্রবেশ করতে না পারে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের কাজে নিযুক্ত কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরাও উপস্থিত ছিলেন বৈঠকে। সবাইকে তৎপর হয়ে কাজ করতে নির্দেশ দিয়েছে কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ