নয়াদিল্লি: খুলে গেল নিট পিজি ২০২৬-র আবেদনপত্র সংশোধনের উইন্ডো। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিকেল সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, ১২ আগস্ট বুধবার থেকে এই উইন্ডো খোলা হয়েছে। প্রার্থীরা আবেদনপত্রে যাবতীয় সংশোধনের পাশাপাশি নির্দিষ্ট নিয়ম মেনে পুরানো ছবির জায়গায় নতুন ছবিও আপলোড করতে পারবেন। ১৫ আগস্ট পর্যন্ত আবেদনপত্র সংশোধন তথা এডিট করার সুযোগ রয়েছে।



