Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিট: নিরাপত্তায় খামতি এড়াতে বৈঠক শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসের অভিযোগে গত ৩ মে নিট ইউজি বাতিল ঘোষণা করে নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী ২১ জুন সেই পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

নিট: নিরাপত্তায় খামতি এড়াতে বৈঠক শিক্ষামন্ত্রীর
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রশ্নফাঁসের অভিযোগে গত ৩ মে নিট ইউজি বাতিল ঘোষণা করে নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী ২১ জুন সেই পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। নিটের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানে ২০২৪ সালের নিটে প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক নিয়ে বিতর্কের বিষয়টি উঠে আসে। এবারে সমস্ত রাজ্যে পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। এই পরীক্ষা যাতে নিরাপদ ও ফুলপ্রুফ হয়, তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, সমস্ত পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করারর জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করতে হবে। এনটিএ’র তরফে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করা হয়। ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণানের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে গোটা প্রক্রিয়াটি নজরদারির জন্য একটি দল তৈরি করা হয়েছে। পরীক্ষার আধুনিকীকরণের জন্য এনটিএ’র তরফে চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্স অফিসার ও জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) পদে নিয়োগ হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ