Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নিট কাণ্ড: উত্তরবঙ্গ মেডিকেলের পড়ুয়াকে তলব সিবিআইয়ের

নিটের প্রশ্ন ফাঁস তদন্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক-পড়ুয়াকে তলব করেছে সিবিআই। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের কাছে সিবিআইয়ের পক্ষ থেকে একটি চিঠি আসে।

নিট কাণ্ড: উত্তরবঙ্গ মেডিকেলের পড়ুয়াকে তলব সিবিআইয়ের
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: নিটের প্রশ্ন ফাঁস তদন্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক-পড়ুয়াকে তলব করেছে সিবিআই। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের কাছে সিবিআইয়ের পক্ষ থেকে একটি চিঠি আসে। যেখানে ওই ছাত্রকে তাঁর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার নথি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাটনায় সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই কলেজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

Advertisement

কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়া ভিনরাজ্যের বাসিন্দা। ২০২৩ সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি হন। কেন তাঁকে তলব করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ডাঃ অনুপমনাথ গুপ্ত বলেন, আমাদের এক ছাত্রকে পাটনায় সিবিআই দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। তিনি ২০২৩ সালে এখানে ভর্তি হন। এর বেশিকিছু আমাদের জানা নেই। মনে করা হচ্ছে নিট প্রশ্ন ফাঁসের তদন্তের জন্য এই তলব। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই ছাত্র ও তাঁর অভিভাবকদের বিষয়টি অবহিত করেছে। ছাত্রটি যাতে যথাযথভাবে তদন্তে সহযোগিতা করতে পারে, সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ