বেঙ্গালুরু: ফের পরীক্ষা দিতে হবে! আতঙ্কে আত্মহত্যা নিট পড়ুয়ার। উত্তরপ্রদেশ, গোয়ার পর ফের এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া কর্ণাটকের কালাবুরাগিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার ভাগ্যশ্রী ছিলেন অত্যন্ত মেধাবী। দ্বাদশের পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন। পরিবারের দাবি, পড়াশোনা বা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ছিল না ভাগ্যশ্রীর। তাঁর বাবার কথায়, গত ৩ মে নিট পরীক্ষাও খুব ভালো হয়েছিল। কিন্তু ফের নিট দিতে হবে। এটা মানতে সমস্যা হচ্ছিল ওর। সম্ভবত সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে। কাউকে দোষারোপ করছি না। যা হারানোর আমরা হারালাম। ঘটনায় মামলা রুজু করেছে



