Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় সরকারি জমিতে থাকা নিম ও মেহগনি গাছ কাটা হল নির্বিচারে

রাতের অন্ধকারে সরকারি জমিতে থাকা দু’টি গাছ কাটার অভিযোগ উঠল। শনিবার সকালে বনগাঁ-চাকদহ সড়কের পাশে থাকা একটি নিম ও একটি মেহগনি গাছ কাটা অবস্থায় দেখা যায়।

বনগাঁয় সরকারি জমিতে থাকা নিম  ও মেহগনি গাছ কাটা হল নির্বিচারে
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রাতের অন্ধকারে সরকারি জমিতে থাকা দু’টি গাছ কাটার অভিযোগ উঠল। শনিবার সকালে বনগাঁ-চাকদহ সড়কের পাশে থাকা একটি নিম ও একটি মেহগনি গাছ কাটা অবস্থায় দেখা যায়। কে বা কারা এই গাছ কাটল তা নিয়ে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে যায় বনদপ্তর ও পুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখছে। সড়ক বিভাগও বিষয়টি দেখছে। বনগাঁ জেলখানা মোড়ে রাস্তার পাশে মাঝারি আকারের গাছ দু’টি দীর্ঘদিনের পুরনো। এর পাশে রয়েছে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। গ্রীষ্মের সময় পথচলতি অনেকে গাছের ছায়ায় বিশ্রাম নিতেন। টোটো চালকদেরও আশ্রয়ের নিরাপদ জায়গা ছিল এই গাছতলা। শনিবার সকলে দেখা যায় দু’টি গাছ কেটে ডালপালা নিয়ে যাওয়া হয়েছে। টোটোচালক তাপস সেন বলেন, ‘আমরা চাই এই ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি হোক।’ বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ‘বনদপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা বেআইনি। প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ