Bartaman Logo
২৬ জুন, ২০২৬

পদুচেরিতে ফের জয় এনডিএর

সোমবার দিন যত গড়িয়েছে পুদুচেরিতে আরও জোরদার হয়েছে এনডিএর জয়। থাত্তানচাভাদি বিধানসভা কেন্দ্র থেকে ৪ হাজার ৪৪১ ভোটে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী।

পদুচেরিতে ফের জয় এনডিএর
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুদুচেরি: সোমবার দিন যত গড়িয়েছে পুদুচেরিতে আরও জোরদার হয়েছে এনডিএর জয়। থাত্তানচাভাদি বিধানসভা কেন্দ্র থেকে ৪ হাজার ৪৪১ ভোটে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী। তাঁর দল ১২টি আসনে জিতেছে। জোটসঙ্গী বিজেপি জয় পেয়েছে চারটি আসন। দুটি আসন পেয়েছে শরিক এআইএডিএমকে এবং এলজেকে। বিরোধী ডিএমকে ও কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ছ’টি আসন। টিভিকে, নির্দল এবং নেয়াম মাক্কাল কাঝাঘাম পেয়েছে আরও ছ’টি আসন। স্বাভাবিকভাবেই ফের ক্ষমতায় এসেছে এনডিএ। এবারের ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী মোট ১০ হাজার ২৪টি ভোট পান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ