Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন কোর্সের অনুমোদন দিচ্ছে এনসিটিই

বি এড কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এম পি এড, বি পি এড, ডি পি এড, ডিপ্লোমা ইন আর্ট এডুকেশন (ভিজ্যুয়াল আর্টস) এবং ডিপ্লোমা ইন আর্ট এডুকেশন (পারফর্মিং আর্টস)—এই পাঁচটি কোর্স চালুর অনুমোদন প্রক্রিয়া শুরু করল এনসিটিই।

নতুন কোর্সের অনুমোদন দিচ্ছে এনসিটিই
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি এড কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এম পি এড, বি পি এড, ডি পি এড, ডিপ্লোমা ইন আর্ট এডুকেশন (ভিজ্যুয়াল আর্টস) এবং ডিপ্লোমা ইন আর্ট এডুকেশন (পারফর্মিং আর্টস)—এই পাঁচটি কোর্স চালুর অনুমোদন প্রক্রিয়া শুরু করল এনসিটিই। শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ২০১৯ সালের পর থেকে এ ধরনের কোর্সে নতুন করে অনুমোদন দেয়নি। তবে, এখনই বি এড বা ডি এল এড কোর্স চালুর অনুমোদন নতুন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে না। নতুন পাঁচটি কোর্স চালু করতে গেলেও আইটিইপি মেনে পরিকাঠামো এবং শিক্ষক সংখ্যা নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠানগুলিকে। বেসরকারি কলেজ মালিকদের সংগঠনের তরফে মহম্মদ বশিরুদ্দিন এনসিটিই-র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ