Bartaman Logo
৯ জুন, ২০২৬

২০২৩ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস প্রকাশ করতেই পারল না কেন্দ্র

২০২১ সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল, সেই কর্মসূচি এখনও হয়নি।

২০২৩ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস প্রকাশ করতেই পারল না কেন্দ্র
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২১ সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল, সেই কর্মসূচি এখনও হয়নি। একটি দেশের সরকারের কাছে পরিসংখ্যানগতভাবে যদি জনসংখ্যার বিস্তারিত সূচি এবং সামাজিক  বৈচিত্রের তথ্য না থাকে, তাহলে সরকারের হাজারো প্রকল্প ধাক্কা খায়। ২০১১ সালের সরকারি জনগণনাকে ভিত্তি করে ২০২৫ সালের  বাজেট নির্মাণ অথবা প্রকল্প ঘোষণা ত্রুটিপূর্ণ হতে বাধ্য। কিন্তু সেন্সাস হয়নি এবং আদৌ এই বছরও হবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট প্রকাশ হওয়াও পিছিয়ে পড়ছে। কারণ ২০২৩ সালের এনসিআরবি রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। বাজেট অধিবেশনের প্রথমার্ধেই প্রশ্ন উঠেছিল, কবে এই রিপোর্ট পাওয়া যাবে? স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, শীঘ্রই পাওয়া যাবে। কিন্তু এখনও শেষ মুহূর্তের তথ্য ও নথি সংকলনের কাজ সমাপ্ত হয়নি বলে জানা যাচ্ছে।  দেশের অপরাধ, আত্মহত্যা, দুর্ঘটনার তথ্য পরিসংখ্যান ও প্রবণতা জানার একমাত্র উপায় হল এই রিপোর্ট। ২০২৪ সালও সমাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু ২০২৩ সালের রিপোর্টই প্রকাশ করা গেল না। সুতরাং আগামী দিনে আপডেটেড রিপোর্ট পেতে আরও সময় লাগবে।

Advertisement

সব রাজ্য থেকে রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয়ভাবে তা সংকলিত হয়। কোনও বৈসাদৃশ্য অথবা ত্রুটিপূর্ণ কিংবা সন্দেহজনক তথ্য পরিসংখ্যান চিহ্নিত হলে আবার সেই রিপোর্ট রাজ্যকে পাঠানো হয়। সুতরাং গোটা প্রক্রিয়াই সময়সাপেক্ষ। এমতাবস্থায় ২০২৩ সালের রিপোর্ট প্রকাশ পাওয়ার পর ২০২৪ সালের তথ্য পরিসংখ্যানের রিপোর্ট চাওয়া হবে রাজ্যগুলি থেকে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ