Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাই পালন করবে এনসিপিআই

তৃণমূলের সঙ্গ ছাড়লেও আগামী কাল ২১ জুলাই শহীদ দিবস পালন করবে এনসিপিআই সাংসদরা।

২১ জুলাই পালন করবে এনসিপিআই
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের সঙ্গ ছাড়লেও আগামী কাল ২১ জুলাই শহীদ দিবস পালন করবে এনসিপিআই সাংসদরা। রাজঘাটে মঙ্গলবার সকালে গিয়ে গান্ধীজিকে স্মরণ-শ্রদ্ধা জানিয়ে বাংলায় বাম আমলে পুলিশের গুলিতে নিহত ১৩ জনের জন্য শহীদ দিবস পালন করা হবে বলেই রবিবার জানান কাকলি ঘোষদস্তিদার। তিনি বলেন, আমি আগে যে দলে ছিলাম, সেখানে এই দিনটিকে বাংলার শহীদের জন্য স্মরণ অনুষ্ঠানে বরাবর হাজির থেকেছি। এবার অন্য দলে দিল্লিতে থাকলেও তা পালন হবে। সিপিএম আমলে রাজনৈতিক শহীদের স্মরণ করার অধিকার সকলেরই আছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ