Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এনসিপিআই এমপিরা এমাসেই বিজেপিতে?

তৃণমূলের বিদ্রোহী সাংসদ যাঁরা দলের সঙ্গে সংস্রব ত্যাগ করে এনসিপিআইতে নাম লিখিয়েছেন, এবার কি তাঁদের গন্তব্য বিজেপি?

এনসিপিআই এমপিরা এমাসেই বিজেপিতে?
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের বিদ্রোহী সাংসদ যাঁরা দলের সঙ্গে সংস্রব ত্যাগ করে এনসিপিআইতে নাম লিখিয়েছেন, এবার কি তাঁদের গন্তব্য বিজেপি? এই জল্পনাকে ঘিরে এখন সরগরম জাতীয় ও বঙ্গ রাজনীতি। বিশেষ করে তৃণমূল ত্যাগী রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদের বিজেপিভুক্তির পর ওই জল্পনা এখন চরমে পৌঁছেছে। সূত্রের খবর, এনসিপিআইতে নাম লেখানো তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ ২১ জুলাইয়ের পরে সরাসরি মিশে যেতে পারেন বিজেপিতে। আসন্ন লোকসভা অধিবেশনের আগে তৃণমূল ভায়া এনসিপিআইয়ের ২০ সাংসদ বিজেপিতে যোগ দিলে, আরও শক্তপোক্ত হবে পদ্মপার্টি। আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬০। একইসঙ্গে এনডিএর দুই শরিক তেলুগু দেশম এবং জনতা দল ইউনাইটেডের উপর নির্ভরতা কমবে গেরুয়া শিবিরের। তৃণমূলের বিদ্রোহী এক সাংসদের কথায়, ‘প্রবাহমান রাজনীতির মূল ধারায় থাকার জন্যই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত।’    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ