Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসকর্মীদের নিরাপত্তার জন্য ডিজি এবং এসপিদের সঙ্গে যোগাযোগ করবে নিগম

বাসকর্মীদের নিরাপত্তার জন্য ডিজি এবং এসপিদের সঙ্গে যোগাযোগ করবে নিগম
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিনকয়েক আগে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় উত্তরবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এক চালককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর জখম চালকের মাথা ও মুখে আঘাত লাগে।  এমজেএন মেডিক্যালে চিকিত্সার পর উন্নত চিকিত্সার জন্য তাঁকে বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। এই ঘটনার পর এনবিএসটিসি কর্মীদের নিরাপত্তার দিকটি প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এতে অবশেষে নড়েচড়ে বসেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কর্মীদের নিরাপত্তার স্বার্থে নিগম পরিবহণ দপ্তরের মাধ্যমে রাজ্য পুলিসের ডিজি ও উত্তরবঙ্গের সব জেলার এসপির সঙ্গে যোগাযোগ করবে। রাতে ও ভোরে বিশেষ পুলিসি নজরদারির আবেদন  জানানো হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে নিগমের বাস নিয়মিত যাতায়াত করে। দিনরাত বাস চলে। শহর, শহরতলী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ এলাকা দিয়ে বাস চলাচল করে।  বাস চলার সময়ে বাসের চালক, কন্ডাক্টররা আক্রান্ত হন, তাহলে বিষয়টি খুবই উদ্বেগের। এমনই ঘটনা খাগড়াবাড়িতে ঘটেছে। তাই এরপর নিগম সর্তক পদক্ষেপ করছে। 

Advertisement

এই ব্যাপারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, আমরা নিরাপত্তা বিষয়টিতে আরও জোর দেওয়ার জন্য পরিবহণ দপ্তরের মাধ্যমে রাজ্য পুলিসের ডিজির সঙ্গে যোগাযোগ করব। দক্ষিণবঙ্গের গাড়িগুলির উপর রাতে ও ভোরে যাতে বিশেষভাবে নজর রাখা যায়। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলার পুলিস সুপারকে চিঠি করে নজরদারি বাড়ানোর বিষয়ে অনুরোধ জানাব।
এনবিএসটিসি উত্তরবঙ্গের লাইফলাইন বলে পরিচিত। ৬০০-র বেশি বাস প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করে। গভীর রাতে যেমন বিভিন্ন রুটে বাস চলে, তেমনই উত্তরের সব জেলায় ভোর থেকে পরিষেবা চালু হয়ে যায়। সাধারণত এই সময়গুলিতে রাস্তায় লোকজন কম থাকে। পুলিসি নজরদারি তুলনায় কম থাকে। তাই ওই সময়গুলিতেও যাতে বাসগুলির উপর পুলিসি নজরদারি রাখা হয়, সেই বিষয়েই তৎপর হচ্ছে নিগম।  ফাইল চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ