আলিপুরদুয়ার থেকে লঙ্কাপাড়া বাস চালু করল এনবিএসটিসি
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে বনদপ্তরের কর্মসূচিতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন ১৫ নভেম্বর বিশ্ব জনজাতি দিবসে তিনি মাদারিহাটের টোটোপাড়ায় যাবেন। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তাদের আলিপুরদুয়ার ডিপো থেকে সরাসরি টোটোপাড়া ও লঙ্কাপাড়া পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার আলিপরদুয়ার ডিপো থেকে লঙ্কাপাড়া পর্যন্ত একটি বাস চালু করে এনবিএসটিসি। খুব শীঘ্রই টোটোপাড়া পর্যন্ত আরএকটি বাসও চালু হবে। 

Advertisement

এনবিএসটিসি জানিয়েছে, লঙ্কাপাড়া যেতে আলিপুরদুয়ার ডিপো থেকে বাসটি প্রতিদিন বেলা সাড়ে ৩টেয় ছাড়বে। বাসটি নিমতি, হাসিমারা, মাদারিহাট ও বীরপাড়া হয়ে লঙ্কাপাড়া যাবে। লঙ্কাপাড়ায় রাতে থাকবে। পরের দিন সেখান থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে আলিপুরদুয়ার ডিপোর উদ্দেশ্য রওনা দেবে। এনবিএসটিসির আলিপুরদুয়ার ডিপো ইনচার্জ পিঙ্কু সরকার বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই আলিপুরদুয়ার ডিপো থেকে টোটোপাড়া পর্যন্তও বাস চালু করা হবে।