Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

 আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বার অবসর ঘোষণা করলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির

 আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বার অবসর ঘোষণা করলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ইসলামাবাদ, ১৪ ডিসেম্বর: ২০২১-এর পর ফের ২০২৪। আজ, শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর ঘোষণা করলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। দু’দিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দুই পাক ক্রিকেটার। গতকাল অর্থাৎ শুক্রবারই অবসর নিয়েছেন ইমাদ ওয়াশিম। আজ, শনিবার সমাজমাধ্যমে অবসর ঘোষণা করলেন আমির।
Advertisement
তিনি তাঁর সমামাধ্যমে লেখেন, “অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই সিদ্ধান্তটি একদমই সহজ ছিল না। আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য পাকিস্তানের ক্রিকেটকে নতুন শিখরে নিয়ে যাওয়ার এটাই আদর্শ সময়। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের শ্রষ্ঠ সম্মান। আমি আন্তরিকভাবে পিসিবি, আমার পরিবার, বন্ধুবান্ধব, এবং অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই।”
প্রসঙ্গত, ২০১০ সালে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ছিলেন আমির। আইসিসি তাঁকে নির্বাসিত করায় পাঁচ বছর তিনি মাঠের বাইরে ছিলেন। জাতীয় দলে ফের তাঁর প্রত্যাবর্তন ঘটে। লাল এবং সাদা বল মিলিয়ে মোট তিনটি ফরম্যাটে আমির মোট ২৭১টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁর দুরন্ত পারফরম্যান্স বিশেষ নজর কারে। পাকিস্তানকে সে বার চ্যাম্পিয়ন করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সম্পর্কিত সংবাদ