Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

নিভল আলো

নিভল আলো
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শুধু যুবভারতী বা ইডেন গার্ডেন্স নয়, আলো নিভে যায় প্রথম বিশ্বের স্টেডিয়ামেও। এমন ঘটনারই সাক্ষী থাকল অ্যাডিলেড ওভাল। গোলাপি বলের টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮ ওভারে বার দুয়েক নিভল ফ্লাডলাইটের আলো। বোলার ছিলেন হর্ষিত রানা। প্রথমবার কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে এল আলো। দ্বিতীয়বার অবশ্য কয়েক মিনিট অপেক্ষা করতে হল। এই ঘটনায় রীতিমতো বিরক্ত দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। মাঠেই অপেক্ষা করছিলেন তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ