Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপাকে নয়নতারা

ফের আইনি বিতর্কে জড়ালেন অভিনেত্রী নয়নতারা। তাঁর জীবনের উপর ভিত্তি করে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামক তথ্যচিত্র তৈরি হয়েছিল নেটফ্লিক্সে।

বিপাকে নয়নতারা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 ফের আইনি বিতর্কে জড়ালেন অভিনেত্রী নয়নতারা। তাঁর জীবনের উপর ভিত্তি করে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামক তথ্যচিত্র তৈরি হয়েছিল নেটফ্লিক্সে। এই তথ্যচিত্রে ২০০৫ সালে রজনীকান্ত অভিনীত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ ব্যবহার করা হয়েছিল। তাতেই আপত্তি উঠেছে। কপিরাইট ইস্যুতে ওই তথ্যচিত্রের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি ৫ কোটি টাকা দাবিও করা হয়েছে। মাদ্রাস হাইকোর্ট ওটিটি সংস্থা ও প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠিয়েছে। এর আগে এই তথ্যচিত্রকে কেন্দ্র করে নয়নতারা ও ধনুষের বাদানুবাদ চর্চার বিষয় হয়ে উঠেছিল। ধনুষ প্রযোজিত ‘নানুম রাউডি ধন’ ছবির একটি ক্লিপ ব্যবহৃত হয়েছিল তথ্যচিত্রে। অনুমতি না নিয়ে কীভাবে ফুটেজ ব্যবহৃত হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধনুষ। অভিনেতা বিতণ্ডায় জড়িয়েছিলেন নয়নতারার সঙ্গে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ