Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নৌসেনাকে ৩টি যুদ্ধজাহাজ গার্ডেনরিচের

স্বদেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। সম্প্রতি, ভারতীয় নৌবাহিনীর কাছে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—দুনাগিরি, সংশোধক এবং অগ্রে—হস্তান্তর করেছে তারা।

নৌসেনাকে ৩টি যুদ্ধজাহাজ গার্ডেনরিচের
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বদেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। সম্প্রতি, ভারতীয় নৌবাহিনীর কাছে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—দুনাগিরি, সংশোধক এবং অগ্রে—হস্তান্তর করেছে তারা। এই তিনটি যুদ্ধজাহাজ সরবরাহের মাধ্যমে জিআরএসই ১১৮টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলকে পৌঁছেছে, যার মধ্যে ৮০টি ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষে এই যুদ্ধজাহাজগুলিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা, কমোডর শিশির দীক্ষিত। জিআরএসই বর্তমানে একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে। যার মধ্যে রয়েছে একটি প্রজেক্ট ১৭ এ অ্যাডভান্সড স্টেলথ ফ্রিগেট, চারটি এএসডব্লিউ-এসডব্লুসি এবং চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রল ভেসেল। এছাড়াও, শিপইয়ার্ডটি আরও ৩০টি জাহাজ নির্মাণ করছে। জানা গিয়েছে, এই জাহাজগুলির মধ্যে ১৩টি ইতিমধ্যেই রপ্তানির জন্য প্রস্তুত। জিআরএসই-তে পাঁচটি নেক্সট জেনারেশন করভেট নির্মাণের জন্যও একটি চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ