Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! গ্রেপ্তার নৌসেনার কর্মচারী

আইএসআইয়ের হয়ে চরবৃত্তি! এমনই অভিযোগে গ্রেপ্তার এক নৌসেনা কর্মী। উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) আদর্শ কুমার ওরফে লাকি (২৪) নামে ওই সন্দেহভাজনকে হেপাজতে নিয়েছে।

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! গ্রেপ্তার নৌসেনার কর্মচারী
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইএসআইয়ের হয়ে চরবৃত্তি! এমনই অভিযোগে গ্রেপ্তার এক নৌসেনা কর্মী। উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) আদর্শ কুমার ওরফে লাকি (২৪) নামে ওই সন্দেহভাজনকে হেপাজতে নিয়েছে। উত্তরপ্রদেশের আগ্রার এই বাসিন্দা নৌসেনায় ল্যান্সনায়েক পদে রয়েছেন। এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবক পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছেন বলে গোয়েন্দা সূত্রে খবর আসে। তার ভিত্তিতে ১০ মার্চ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

তদন্তকারীরা জানতে পেরেছেন, আইএসআইয়ের হ্যান্ডলারদের নির্দেশ মতো প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠাতেন ধৃত। এরমধ্যে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান, নৌসেনা ঘাঁটি ও যুদ্ধজাহাজের ছবিও রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর মেলার পরই তাঁর উপর নজরদারি শুরু হয়। তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন গোপন তথ্যের বিনিময়ে পাকিস্তানি হ্যান্ডলাররা আদর্শকে টাকা পাঠাত। আদালতে পেশ করা হলে ধৃতের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার ধৃতকে জেরা করে এই চক্রে আর কে কে যুক্ত রয়েছে, কী ধরনের তথ্য পাকিস্তানে পাচার করা হয়েছে, হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ হল কীভাবে, খবর পাচারের জন্য কত টাকা মিলত—এমন বহু প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা।

সম্পর্কিত সংবাদ