Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিশাখাপত্তনমে প্রেমিকাকে খুন করে দেহ ফ্রিজে রাখল নৌ অফিসার প্রেমিক, পরে নিজেই আত্মসমর্পণ থানায়

হাড় হিম করা ঘটনা বিশাখাপত্তনমে। প্রেমিকাকে খুন করে তার দেহ টুকরো করে ফ্রিজে রাখল প্রেমিক। অভিযুক্ত চিন্তাদা রবীন্দ্র একজন নৌ বাহিনীর অফিসার।

বিশাখাপত্তনমে প্রেমিকাকে খুন করে দেহ ফ্রিজে রাখল নৌ অফিসার প্রেমিক, পরে নিজেই আত্মসমর্পণ থানায়
  • ৩০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

বিশাখাপত্তনম, ৩০ মার্চ: হাড় হিম করা ঘটনা বিশাখাপত্তনমে। প্রেমিকাকে খুন করে তার দেহ টুকরো করে ফ্রিজে রাখল প্রেমিক। অভিযুক্ত চিন্তাদা রবীন্দ্র একজন নৌ বাহিনীর অফিসার। তিনি বিশাখাপত্তনামের আইএনএস ডেগাতে কর্মরত। রবীন্দ্রর স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। সেই সময়ে নিজের প্রেমিকা মৌনিকাকে বাড়িতে ডেকে আনে রবীন্দ্র। এরপর সেখানেই তাদের মধ্যে শুরু হয় ঝগড়া। তখনই রাগের মাথায় গলা টিপে মৌনিকাকে খুন করে সে। এরপর তার দেহ  টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখে। হাত,পা, মাথা ট্রলিতে ভরে বাড়ির বাইরে নিয়ে এসে দূরে এক জায়গায় গিয়ে তা পুড়িয়ে দেয় বলে পুলিশকে জানিয়েছে রবীন্দ্র। 

Advertisement

এরপর পুলিশ তার বাড়ি থেকে দেহের বাকি অংশ উদ্ধার করে। জেরায় রবীন্দ্র জানিয়েছে ২০২১ সালে একটি ডেটিং এপে তার সঙ্গে আলাপ হয় মৌনিকার। কিন্তু ২০২৪ সালে অন্য এক মহিলার সঙ্গে তার বিয়ে হয়। পাশাপাশি মৌলিকার সঙ্গেও তার সম্পর্ক একই ভাবে চলতে থাকে। রবীন্দ্রর দাবি স্ত্রীকে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দেবে বলে ব্ল্যাকমেল করছিল মৌনিকা। এই ভাবে প্রায় তিন লক্ষ টাকা রবীন্দ্র এর কাছ থেকে নেওয়া হয়েছিল। মৌলিকাকে খুনের আগে এই বিষয় নিয়েই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।  তারপরই প্রেমিকাকে খুন করে রবীন্দ্র। দেহ টুকরো করার জন্য অনলাইনে একটি ছুরিও কেনে সে। মনিকা দেহাংশ পুড়িয়ে নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করে এই নেভি অফিসার। 

এই ঘটনা ২০২২ এ ঘটে যাওয়া দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যাকান্ডের কথা মনে করিয়ে দেয়। শ্রদ্ধার সঙ্গে তার লিভিং পার্টনারের আলাপ হয়েছিল ডেটিং অ্যাপেই। আর ঠিক একইভাবে তাকেও খুন হতে হয় তার পার্টনার আফতাবের হাতে। তার দেহও টুকরো টুকরো করে রাখা হয়েছিল ফ্রিজে।

Advertisement
সম্পর্কিত সংবাদ