নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এলাকার উন্নয়ন নিয়ে ভাঙড় ২-এর বিডিওর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পরে পঞ্চায়েত সমিতিতে দলীয় সদস্যদের নিয়েও একপ্রস্থ আলোচনা সারেন তিনি। নৌশাদ বলেন, কোনো রাজনৈতিক কার্যকলাপের জন্য আসিনি। এলাকার উন্নয়ন নিয়ে বিডিওর সঙ্গে কথা বললাম। অন্নপূর্ণা যোজনার টাকা মানুষ পাচ্ছে না, ভাঙড়ের রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, সেই সব নিয়ে তাঁর সঙ্গে দেখা করে ডেপুটেশন দিলাম। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে আইএসএফের সদস্যদের বলেছি, এলাকার উন্নয়নকেই প্রাধান্য দিতে হবে। তবে আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থার বিষয়টি নিয়ে বিশদে কিছু বলতে চাননি বিধায়ক।



