Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রাকৃতিক দুর্যোগ ফান্ডের সুদের হার কমে ৭.৫২ শতাংশ

রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ ব্যবস্থার তহবিলে সুদের হার নির্ধারণ করে নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর।

প্রাকৃতিক দুর্যোগ ফান্ডের সুদের হার কমে ৭.৫২ শতাংশ
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ ব্যবস্থার তহবিলে সুদের হার নির্ধারণ করে নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর। ২০২৫-২৬ অর্থবর্ষে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড এবং স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ডের উপর বার্ষিক সুদের হার ৭.৫২ শতাংশ করা হল। প্রতি অর্থবর্ষে কেন্দ্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুদের হার পুনর্নির্ধারণ করা হয়। গত অর্থবর্ষে এই হার ছিল ৮.৪৬ শতাংশ। বুধবার অর্থদপ্তরের বাজেট শাখার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রিজার্ভ ব্যাংকের রেপো রেটের সঙ্গে অতিরিক্ত ২ শতাংশ যোগ করে সুদের হার নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ