Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জাতীয় নাট্য উৎসব

চণ্ডীতলা প্রম্পটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি ডানকুনি বিনোদিনী নাট্যমন্দিরে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল জাতীয় নাট্য উৎসবের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন করেন প্রাক্তন সভাপতি বিদ্যুৎ হাজরা এবং বর্তমান সভাপতি মলয় আলু।

জাতীয়  নাট্য উৎসব
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীতলা প্রম্পটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি ডানকুনি বিনোদিনী নাট্যমন্দিরে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল জাতীয় নাট্য উৎসবের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন করেন প্রাক্তন সভাপতি বিদ্যুৎ হাজরা এবং বর্তমান সভাপতি মলয় আলু। এরপর অনুষ্ঠিত হয় নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা। দুপুরে ছিল অঙ্কন প্রতিযোগিতা। বিকেলে এক সেমিনারের আয়োজন করা হয়। বিষয় ‘থিয়েটার ছাত্রদের শক্ত ভিত তৈরি করার মাধ্যম’। বক্তা ছিলেন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ মনোজ ঘোষ। সন্ধেয় মঞ্চস্থ হয় দু’টি নাটক। ‘দজ্জাল গিন্নী’ এবং ‘ডাকঘর’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ