প্রধান বিচারপতি ও বার কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’ স্কুলের সমাবর্তন
  • ২৭ আগস্ট, ২০২৬ ১৩:০৯
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৭ আগস্ট: সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে না প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বার কাউন্সিলের চেয়ারম্যান মান্নান মিশ্রকে। এমনই দাবি তুলেছিলেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এলএলএসআইইউ)-র চূড়ান্ত বর্ষের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ। এই আবহে শেষপর্যন্ত ওই সমাবর্তন অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছে দেশের প্রথমসারির এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

Advertisement

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, ১২ সেপ্টেম্বরের প্রস্তাবিত অনুষ্ঠান আয়োজনের জন্য ‘সবাইমিলে সমস্ত চেষ্টা করা হয়েছে’। কিন্তু ‘অনিবার্য কারণে’ সেই অনুষ্ঠান হচ্ছে না। সমাবর্তন বাতিল হলেও আগামী স্নাতকদের ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে দেশের অগ্রগণ্য এই আইন শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে আসন্ন স্নাতকদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হবে।