Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নারায়ণপুর ধর্ষণ কাণ্ড: নির্যাতিতা ফের অসুস্থ, ভরতি আর জি করে

নারায়ণপুরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আর জি করের ক্যাম্পে কর্মরত এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ৯ জুন অভিযুক্ত ‌জওয়ানকে গ্রেপ্তারও করেছে নারায়ণপুর থানার পুলিশ।

নারায়ণপুর ধর্ষণ কাণ্ড: নির্যাতিতা ফের অসুস্থ, ভরতি আর জি করে
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নারায়ণপুরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আর জি করের ক্যাম্পে কর্মরত এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ৯ জুন অভিযুক্ত ‌জওয়ানকে গ্রেপ্তারও করেছে নারায়ণপুর থানার পুলিশ। গুরুতর অভিযোগ ওঠায় তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করেছে সিআইএসএফ কর্তৃপক্ষ। ধর্ষণের পর নির্যাতিতা তরুণীকে দু’বার স্থানীয় হাসপাতালে ভরতি করতে হয়েছিল। ফের অসুস্থ হলেন ওই নির্যাতিতা। তাঁর আইনজীবী শাহিনা হক জানিয়েছেন, এবার স্থানীয় হাসপাতাল তাঁকে ভরতি নেয়নি। আর জি করে নিয়ে গিয়ে ভরতি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতির সঙ্গে তাঁর মানসিক অবস্থাও খারাপ।

Advertisement

প্রসঙ্গত, নৃশংস অভয়া কাণ্ডের পর নারী সুরক্ষায় আদালতের নির্দেশেই আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসেছে। দুর্গাপুর ইউনিটের সিআইএসএফ জওয়ান পারুল আহমেদ ২৭ মে থেকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভ্যন্তরীণ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিলেন। নারায়ণপুরের এক তরুণী মায়ের চিকিৎসার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয় জওয়ানের সঙ্গে। তারপরই দেখা করার নামে হোটেল নিয়ে ওই জওয়ান তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীকে বেধড়ক মারধরও করা হয়েছিল।
নির্যাতিতার আইনজীবী শাহিনা হক বলেন, ব্লিডিং সহ নানা ধরনের সমস্যা নিয়ে নির্যাতিতা ফের অসুস্থ হয়ে পড়েছেন। ২০ জুন তাঁকে আর জি করে ভরতি করা হয়। মানসিক অবস্থার অবনতি হওয়ায় ২৩ জুন সাইক্রিয়াটিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা যেন নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে। আগামী ৪ জুলাই মামলার সিডি কল করেছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ