গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। আজ সকালে নন্দীগ্রাম থানার মাধবপুর গ্রামে রাসিনা খাতুন(২৬) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে পিটিয়ে খুন করেছে। এরপর নন্দীগ্রামেরই দাউদপুর থেকে বধূর বাপের বাড়ির লোকজন এসে শ্বশুর বাড়িতে হামলা চালায়। ভাঙচুর চালানোর পর পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে।



