Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নামখানা: অবৈধভাবে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ, তদন্তের আশ্বাস

অবৈধভাবে সেচদপ্তরের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে উত্তর চন্দনপিঁড়ির বাসিন্দা সঞ্জয় পাঁজা বিভিন্ন দপ্তরে লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছেন।

নামখানা: অবৈধভাবে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ, তদন্তের আশ্বাস
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: অবৈধভাবে সেচদপ্তরের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে উত্তর চন্দনপিঁড়ির বাসিন্দা সঞ্জয় পাঁজা বিভিন্ন দপ্তরে লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনপিঁড়ি মৌজার ২০৪ নম্বর বুথে সীমাখাল ফেরিঘাট সংলগ্ন এলাকায় নদীর বিশাল চর রয়েছে। এই চর সেচদপ্তরের অধীনে। সেখানে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে জমি দখল করে একটি অস্থায়ী দোকানঘর তৈরি করেছিলেন। অভিযোগ, ওই ব্যক্তি বর্তমান সেই জমিতেই স্থায়ীভাবে কংক্রিটের বাড়ি নির্মাণ করছেন। এবিষয়ে অভিযোগকারী সঞ্জয় পাঁজা বলেন, ওই এলাকায় কোনো ঘরবাড়ি নেই। ওই নদীর চরের জমি সেচদপ্তরের অধীনে রয়েছে। কিন্তু গ্রামেরই এক বাসিন্দা অবৈধভাবে ওই জমি দখল করে স্থায়ী বাড়ি নির্মাণ করছেন। বিষয়টি উল্লেখ করে বিভিন্ন দপ্তরের অভিযোগ জানানো হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবিষয়ে একটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তার ভিত্তিতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ