Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পাকিস্তানের সামনে নামিবিয়া

ভারতের সামনে অসহায় আত্মসমর্পণে বিধ্বস্ত পাকিস্তান। তবুও তাদের সুপার এইটে যাওয়ার আশা যথেষ্ট উজ্জ্বল। কারণ, বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোয় সলমন আগাদের প্রতিপক্ষ দুর্বল নামিবিয়া।

পাকিস্তানের সামনে নামিবিয়া
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: ভারতের সামনে অসহায় আত্মসমর্পণে বিধ্বস্ত পাকিস্তান। তবুও তাদের সুপার এইটে যাওয়ার আশা যথেষ্ট উজ্জ্বল। কারণ, বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোয় সলমন আগাদের প্রতিপক্ষ দুর্বল নামিবিয়া। যারা চলতি আসরে এখনও জয়ের মুখ দেখেনি। আর গ্রুপ-‘এ’ থেকে ভারত ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছছে। ৪ পয়েন্ট পেয়ে টেবিলে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও পাকিস্তান। কিন্তু, আমেরিকার থেকে পাকিস্তান একটি ম্যাচ কম খেলেছে। তাই বুধবার জিতলে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছাবেন সলমন আগারা। দিনের অপর ম্যাচে কোটলায় আমিরশাহির বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা পাকা করেছে প্রোটিয়ারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ