Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে বাদ ৯৭ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম, আজ প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা

প্রকাশিত হল তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা। প্রায় এক কোটি ভোটারে নাম বাদ গেছে আজকের প্রকাশিত এই  তলিকা থেকে।

তামিলনাড়ুতে বাদ ৯৭ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম, আজ প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

চেন্নাই, ২৩ ফেব্রুয়ারি: প্রকাশিত হল তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা। প্রায় এক কোটি ভোটারে নাম বাদ গেছে আজকের প্রকাশিত এই  তলিকা থেকে। যা নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক দল গুলো। তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী অধিকারিক অর্চনা পট্টনায়েক আজ, সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।  তিনি জানান বিভিন্ন মোট ৯৭ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর শুরুর আগে তামিলনাড়ুতে মোট ভাটার সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ। তা কমে এখন হয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ। তবে বাদ যাওয়ার পাশাপাশি ৭ লক্ষ ৪০ হাজার নতুন ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে। যাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। চূড়ান্ত তালিকায় থাকা ভোটারদের মধ্যে ২,৭৭,৩৮,৯২৫ জন পুরুষ এবং ২,৮৯,৬০,৮৩৮ জন মহিলা রয়েছেন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭,৬১৭ জন।

Advertisement

তামিলনাড়ুতে নির্বাচন আসন্ন। তাই তড়িঘড়ি এসআইআর প্রক্রিয়া শেষ করে প্রকাশ করা হল  চূড়ান্ত ভোটার তালিক। পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গে তামিলনাড়ুতেও নির্বচন হওয়ার কথা।
 
পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ বাদে আরও সাতটি রাজ্যে এস আই আর শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। আগামী শনিবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা নির্বচন কমিশনের। 

সম্পর্কিত সংবাদ