Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাম নেই ভোটার তালিকায়, রেশন কার্ড বাতিলের নির্দেশিকা জারি

এসআইআর-এর ভিত্তিতে রেশন কার্ড বাতিল করার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য খাদ্যদপ্তর। বিভিন্ন কারণে যে সব মানুষের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের রেশন কার্ড কীভাবে বাতিল করতে হবে তা জানিয়ে দপ্তরের বিশেষ সচিব নির্দেশিকা জারি করেছেন।

নাম নেই ভোটার তালিকায়, রেশন কার্ড বাতিলের নির্দেশিকা জারি
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর-এর ভিত্তিতে রেশন কার্ড বাতিল করার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য খাদ্যদপ্তর। বিভিন্ন কারণে যে সব মানুষের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের রেশন কার্ড কীভাবে বাতিল করতে হবে তা জানিয়ে দপ্তরের বিশেষ সচিব নির্দেশিকা জারি করেছেন। তবে যাঁরা ভোটার তালিকায় বাদ পড়ার পর ট্রাইবুনালে আবেদন করেছেন বা সিএএ-র ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন, তাঁদের কার্ড আপাতত চালু থাকবে। কিন্তু আবেদন করার নথি ওই রেশন গ্রাহকদের দিতে হবে। তা না দিলে কার্ড বাতিল হয়ে যাবে। সংশ্লিষ্ট আধিকারিকদের ওই নথি অনলাইনে আপলোড করে দিতে হবে। আবেদনগুলির নিষ্পত্তির দিকে নজর রাখতে বলা হয়েছে। তারপর ব্যবস্থা নিতে হবে। কার্ড বাতিল নিয়ে জেলা খাদ্য নিয়ামক ও রেশনিং ডিরেক্টরদের নিয়মিত জেলাশাসকের কাছে ও দপ্তরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য বিশেষ অনলাইন মডিউল করা হয়েছে। খাদ্যদপ্তরের স্থানীয় ইনস্পেক্টরদের নির্বাচনি আধিকারিকদের কাছ থেকে বাদ পড়া ভোটারদের তালিকা সংগ্রহ করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ