Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পিছল নলহাটি নাগরিক মঞ্চের রেল রোকো

নলহাটিতে রেল রোকো পিছিয়ে দিল নাগরিক মঞ্চ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার থেকে জেলা প্রশাসনের কর্তাদের চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে সংগঠনটি। আগামী ২০ এপ্রিল রেল রোকোর নতুন দিন ঠিক হয়েছে।

পিছল নলহাটি নাগরিক মঞ্চের রেল রোকো
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে রেল রোকো পিছিয়ে দিল নাগরিক মঞ্চ।  পূর্ব রেলের জেনারেল ম্যানেজার থেকে জেলা প্রশাসনের কর্তাদের চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে সংগঠনটি। আগামী ২০ এপ্রিল রেল রোকোর নতুন দিন ঠিক হয়েছে। আপ ও ডাউন কাঞ্চনজঙ্ঘা, কুলিক ও ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ, স্টেশনের উন্নয়ন ও করোনা কালে বন্ধ থাকা বারাণসী এক্সপ্রেস, বর্ধমান মালদা লোকাল, দানাপুর ফাস্ট প্যাসেঞ্জার, বারহারোহা-শিয়ালদহ বামদেব প্যাসেঞ্জার ও রামপুরহাট-সাহেবগঞ্জ লোকাল চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে নলহাটি নাগরিক মঞ্চ। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ এপ্রিল তারা নলহাটি জংশন সংলগ্ন এলাকায় রেল অবরোধের ডাক দিয়েছিল। নাগরিক মঞ্চের সভাপতি সনকা বিশ্বাস জানিয়েছেন, সামনে বাঙালিদের কয়েকটি বিশেষ উৎসব রয়েছে। রামনবমী, হনুমান জয়ন্তী ও বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান আনন্দ সহকারে পালনের জন্যই ৫ এপ্রিল রেল অবরোধ স্থগিত করা হয়েছে। বদলে আগামী ২০ এপ্রিল ওই আন্দোলন হবে। মঞ্চের সহ সম্পাদক রাজেন্দ্র মিশ্র বলেন, ওইদিন কয়েক হাজার মানুষ মিলে নলহাটিজুড়ে থাকা বিভিন্ন লেভেল ক্রসিংয়ে লাইনে নেমে অবরোধ করবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ