Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভুবনজোড়া নকশিকাঁথা

ভুবনজোড়া নকশিকাঁথা
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি ‘আলোর পাখি সেন্টার ফর পারফর্মিং আর্টস’ সংস্থার বার্ষিক অনুষ্ঠান হল শিশির মঞ্চে। সংস্থার সদস্যরা ‘বন্দে মাতরম’ গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে। এরপর ছোট ছোট শিশুদের ‘সোহাগ চাঁদ বদনি ধুনি’, ‘টুং টাং পিয়ানোয় সারাটা দুপুর’, গান দু’টির সহযোগে নৃত্যপরিবেশনা সকলে উপভোগ করেন। নৃত্য বিষয়ক পত্রিকা নৃত্যোর্ঘম-২০২৬ এর আনুষ্ঠানিক প্রকাশ করেন চন্দ্রোদয় ঘোষ, পলি গুহ সহ অন্যান্য ব্যক্তিরা। ঝিনুক মুখোপাধ্যায় সিনহার পরিচালনায় ভরতনাট্যম-এ আদি তালে নিবদ্ধ ধ্যানেশ্রী রাগে এবং লোক গান ‘মাঝি হে’ ওপর নৃত্য পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। ‘ইয়ে মোহ মোহ কি ধাগে’ গানটির সঙ্গে সুস্মিতা নন্দী শেঠিয়া ও আয়োজকদ্বের নৃত্য পরিবেশনা মনোমুগদ্ধকর। প্রখ্যাত কবি জসিমউদ্দিনের ‘নকশিকাঁথার মাঠ’ অবলম্বনে ‘ভুবন জোড়া নকশিকাঁথা’ ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। সার্থক রূপ দেন দুই নির্দেশক, স্বর্ণাভ মিশ্র ও রুদ্র মিশ্র। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মমতা শংকর, পলি গুহ প্রমুখ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ