Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা মেরামতির নির্দেশ নবান্নের

অবিলম্বে রাজ্যজুড়ে রাস্তা মেরামতির কাজে নামার নির্দেশ দিল নবান্ন

রাস্তা মেরামতির নির্দেশ নবান্নের
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিলম্বে রাজ্যজুড়ে রাস্তা মেরামতির কাজে নামার নির্দেশ দিল নবান্ন। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে পূর্তদপ্তরের প্রত্যেক চিফ ইঞ্জিনিয়ার এবং প্রত্যেক জোনাল চিফ ইঞ্জিনিয়ারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ২৮ জুলাই বৈঠক করে আগামী ১০ অক্টোবরের মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন। সেই লক্ষ্যে কাজে নামে পূর্তদপ্তর। কিন্তু দেখা যায়, রাস্তার হালহকিকত এবং মেরামতি সংক্রান্ত কোনো তথ্যই তোলা হয়নি নির্দিষ্ট ‘সমীক্ষা’ পোর্টালে। তাই ৩ আগস্টের মধ্যে পোর্টালে তথ্য তোলার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তার অনেকটাই পূর্তদপ্তরের কর্তাদের হাতে এসেছে বলে সূত্রের খবর। তাই এবার পুরোদমে রাস্তা মেরামতির কাজে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ