Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএ সংক্রান্ত এসওপি দ্রুত পাঠানোর নির্দেশ দিল নবান্ন

রাজ্যের অনুদানপ্রাপ্ত  শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানোই লক্ষ্য।

ডিএ সংক্রান্ত এসওপি দ্রুত পাঠানোর নির্দেশ দিল নবান্ন
  • ১২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অনুদানপ্রাপ্ত  শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানোই লক্ষ্য। তাই অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) পাঠানোর নির্দেশ দিল রাজ্য অর্থ দপ্তর।

Advertisement

গত ১ এপ্রিলের বৈঠকে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দিষ্ট এসওপি তৈরির নির্দেশ দেওয়া দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি দপ্তর সেই এসওপি জমা দেয়নি। এই কারণে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ১৩ এপ্রিলের মধ্যে এসওপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। এই তালিকায় রয়েছে উচ্চশিক্ষা দপ্তর, স্কুলশিক্ষা দপ্তর, গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, নগর উন্নয়ন ও পুরদপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাদপ্তর, পরিবহণ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। প্রশাসনিক সূত্রে খবর, এই এসওপি জমা পড়লেই বকেয়া ডিএ বা ডিআর প্রদানের রূপরেখা চূড়ান্ত করা হবে এবং ধাপে ধাপে তা মেটানো সম্ভব হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার হাড়োয়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ