Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুর জেলায় রাতের আকাশে রহস্যময় আলো, চাঞ্চল্য

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলছে। সীমান্তবর্তী জেলার বিভিন্ন প্রান্তে একঝাকে তারা খসার মতো রহস্যময় আলো দেখা যাচ্ছে বলে জল্পমা ছড়িয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলায় রাতের আকাশে রহস্যময় আলো, চাঞ্চল্য
  • ২৬ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলছে। সীমান্তবর্তী জেলার বিভিন্ন প্রান্তে একঝাকে তারা খসার মতো রহস্যময় আলো দেখা যাচ্ছে বলে জল্পমা ছড়িয়েছে। যা ঘিরে রহস্য তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে। 

Advertisement

জেলার হরিরামপুর থেকে একেবারে সীমান্তবর্তী বালুরঘাট ও হিলির আকাশেও এমন রহস্যময় আলোর বস্তু দেখা গিয়েছে। যদিও বা এই রহস্যময় আলো নিয়ে পুলিস জেলা প্রশাসনের কাছেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এমনকি বিএসএফের কাছেও কোন তথ্য নেই বলেই খবর। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ