Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার রহস্য মৃত্যু, আত্মহত্যা না খুন?

দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার এক পড়ুয়ার মৃতদেহ। মৃতের নাম লাবণ্য প্রতাপ(২২), আদতে বিহারের পাটনার বাসিন্দা।

দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার রহস্য মৃত্যু, আত্মহত্যা না খুন?
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার এক পড়ুয়ার মৃতদেহ। মৃতের নাম লাবণ্য প্রতাপ(২২), আদতে বিহারের পাটনার বাসিন্দা। দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসেছিলেন তিনি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মানসিক চাপের শিকার ছিল ওই পড়ুয়া। আর তার জেরেই আত্মঘাতী হয়েছে সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর দেওয়া হয় ওই পড়ুয়ার বাড়িতে। এটি আদতেও কোনও আত্মহত্যা না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে দুর্গাপুর পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ