Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু! চাঞ্চল্য

ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু! চাঞ্চল্য
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। মৃতার নাম মণীষা দাস (২২)। বাড়ি মধুবন এলাকায়। বেসরকারি মেডিকেল কলেজের মহিলা হস্টেলের দায়িত্বে ছিলেন তিনি। এই ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার 
রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ হাসপাতাল থেকে থানায় ফোন করে তরুণীর মৃত্যুর কথা বলা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মণীষার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতার মায়ের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। বিকেল পাঁচটার পর মেয়ের ছুটি হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে মণীষাকে রাত পর্যন্ত আটকে রেখেছিল। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ