নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদমের দক্ষিণ সুভাষনগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম জয়া পাত্র (৩২)। বুধবার রাতের ঘটনা।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদমের দক্ষিণ সুভাষনগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম জয়া পাত্র (৩২)। বুধবার রাতের ঘটনা।
পুলিশ সূত্রের খবর, এলাকার একটি একতলা বাড়িতে ভাড়ায় থাকতেন ওই গৃহবধূ। ঘর থেকে কোনও সাড়া শব্দ না মেলায় খবর যায় পুলিশের কাছে। বুধবার রাতে পুলিশ বাড়িতে ঢুকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, ওই মহিলা সন্তানকে নিয়ে আলাদা বসবাস করতেন। স্বামীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল। বাড়ির কাছে একটি ভাঙা সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এটি খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি মৃত মহিলার স্বামীরও খোঁজ চলছে।