রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস থেকে মিউটেশনের ফাইল লোপাটের ঘটনায় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে তদন্তে গঠিত হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। আজ ওই তদন্তকারী দল বিভিন্ন জায়গায় লোপাট হয়ে যাওয়া ফাইলের খোঁজে তদন্ত চালায়। এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে



